প্রাইভেসি পলিসি

আমরা কী তথ্য নিই, কেন নিই, কে দেখতে পারে, কতদিন রাখি এবং কীভাবে মুছে ফেলানো যায় — সবকিছু সোজা ভাষায় লেখা। নিচে ইংরেজি সংস্করণও আছে।

কার্যকর: ২৩ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ যাচাই: চলমান সিস্টেমের সাথে মিলিয়ে

আমরা কারা

GTM Automation (নিচে “আমরা”) বাংলাদেশের অনলাইন সেলারদের জন্য AI কাস্টমার-কেয়ার সার্ভিস দেয়। আমরা পরিচালনা করি Facebook পেজ GTM Automation (m.me/gtmautomation), Instagram অ্যাকাউন্ট @gtmautomationbd, WhatsApp নম্বর +880 1886 723675, এবং Telegram বট @GTM_Autobot। ওয়েবসাইট: gtmautomation.net

প্রাইভেসি সংক্রান্ত যেকোনো অনুরোধের জন্য যোগাযোগ: WhatsApp 01886723675 অথবা Messenger m.me/gtmautomation। উত্তর দেয় আমাদের মানব-টিম।

১. আমরা কী তথ্য নিই

সোর্সতথ্যকেন
ওয়েবসাইটের ফর্ম নাম, ইমেইল অথবা WhatsApp নম্বর, দৈনিক মেসেজের পরিমাণ, জমা দেওয়ার সময়, কোন পেজ থেকে এসেছেন আপনি যে সার্ভিস নিয়ে জিজ্ঞেস করেছেন, সেটার জন্য যোগাযোগ করা
আমাদের পেজ / Instagram / WhatsApp-এ পাঠানো চ্যাট আপনি পাঠানো লেখা, ওই চ্যানেলের আপনার আইডি, মেসেজ আইডি, সময় উত্তর দেওয়া এবং কথোপকথনের প্রেক্ষাপট ধরে রাখা
সার্ভিস লগ চ্যানেল, কথোপকথন আইডি, মেসেজ আইডি, মানুষ লাগল কিনা, সময় সার্ভিস চালু রাখা, গুণমান ও অপব্যবহার ঠেকানো

কার্ড নম্বর, ব্যাংক তথ্য, পিন, OTP বা পাসওয়ার্ড আমরা কখনোই চাই না। এগুলো পাঠাবেন না — বট চাইবে না, আমাদের টিমও চাইবে না। পেমেন্টের ব্যবস্থা অনবোর্ডিং-এর সময় মানুষ দিয়ে করা হয়।

২. আপনার মেসেজ কীভাবে প্রসেস হয়

  • Meta Platforms (Facebook / Instagram / WhatsApp) আপনার মেসেজ আমাদের কাছে পৌঁছে দেয়; ওই পৌঁছানোর ক্ষেত্রে Meta-র নিজস্ব প্রাইভেসি নিয়ম প্রযোজ্য।
  • আমাদের AI প্রোভাইডার (OpenRouter, একটি OpenAI মডেল দিয়ে) উত্তর তৈরি করার জন্য মেসেজের লেখা ও সাম্প্রতিক কথোপকথনের অংশ পায়। এটি শুধু আমাদের ব্যবসায়িক নলেজ বেস থেকে উত্তর দিতে কনফিগার করা।
  • স্বয়ংক্রিয় সিদ্ধান্ত: AI উত্তর দিতে না পারলে, বা মেসেজটি অভিযোগ / রিফান্ড / পেমেন্ট সংক্রান্ত হলে কথোপকথন মানুষের কাছে এস্কালেট হয় এবং টিমের কেউ একই চ্যাটে উত্তর দেন। এখানে কোনো AI সিদ্ধান্ত আপনার আইনি বা আর্থিক অবস্থান নিজে থেকে বদলায় না।
  • আপনার তথ্য কারো কাছে বিক্রি বা ভাড়া দেওয়া হয় না, এবং বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয় না।

৩. ওয়েবসাইটে কুকি

আমাদের ল্যান্ডিং পেজ কোনো কুকি সেট করে না এবং কোনো তৃতীয় পক্ষের অ্যানালিটিক্স বা বিজ্ঞাপন পিক্সেল চালায় না — আপনার ব্রাউজারে কিছু জমা রাখে না। ভিজিট সংখ্যা গুনতে আমরা নিজের সার্ভারে একটি প্রথম-পক্ষ (first-party) পিক্সেল ব্যবহার করি, যা শুধু পেজের নাম, রেফারার ও স্ক্রিনের প্রস্থ আমাদের নিজের অ্যাকসেস লগে লেখে; কোনো ব্যক্তিগত তথ্য বা কুকি নয়। ফর্মটি শুধু আপনি যা লেখেন, সেটাই আমাদের নিজস্ব webhook-এ পাঠায়।

৪. কতদিন রাখি

  • কথোপকথনের প্রেক্ষাপট: প্রতি চ্যাটের সর্বশেষ ~১০টি মেসেজ, যাতে বট কথার ধারাবাহিকতা বুঝতে পারে।
  • সার্ভিস লগ: প্রতি চ্যানেলে সাম্প্রতিক এন্ট্রিগুলোর একটি ঘূর্ণায়মান (rolling) তালিকা।
  • ওয়েবসাইট ফর্মের লিড: আপনার ব্যবসা নিয়ে কাজ চলার সময় ধরে রাখা হয়, এবং অনুরোধ করলে মুছে ফেলা হয়।

৫. আপনার অধিকার

WhatsApp 01886723675 বা Messenger m.me/gtmautomation-এ লিখে আপনি চাইতে পারেন —

  • আপনার সম্পর্কে আমাদের কাছে কী তথ্য আছে, তার একটি কপি
  • ভুল তথ্য সংশোধন
  • তথ্য মুছে ফেলা (delete)

যে কন্টাক্ট থেকে অনুরোধ আসে, সেটি দিয়েই আমরা যাচাই করি এবং যুক্তিসঙ্গত সময়ের মধ্যে ব্যবস্থা নিই। বটের সাথে কথা বলতে না চাইলে শুধু জানিয়ে দিন — আমরা আপনাকে মানুষের কাছে হস্তান্তর করব এবং আপনার চ্যাটে অটো-রিপ্লাই বন্ধ করে দিতে পারি।

৬. তথ্য কোথায় থাকে

কথোপকথনের তথ্য থাকে আমাদের নিজস্ব সেলফ-হোস্টেড n8n সার্ভারে (আমাদের নিজের মেশিন/ইনস্ট্যান্সে SQLite ডেটাবেস) — কোনো থার্ড-পার্টি CRM-এ নয়। শুধু সার্ভিস চালানো টিমের অনুমোদিত অ্যাক্সেস থাকে। চ্যানেলের টোকেনের মতো গোপন তথ্য কথোপকথনের কনটেন্ট থেকে আলাদা রাখা হয়।

৭. শিশুদের বিষয়ে

সার্ভিসটি ব্যবসার জন্য; আমরা জেনে-শুনে শিশুদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না।

৮. পরিবর্তন

তথ্য কীভাবে ব্যবহার করি সেটা বদলালে — যেমন WhatsApp Business চালু হলে, বা সার্ভিস অন্য হোস্টিং প্রোভাইডারে গেলে — আমরা এই ডকুমেন্ট ও তারিখ হালনাগাদ করব, আর বটের উত্তরও হালনাগাদ সংস্করণ অনুযায়ী চলবে।

সর্বশেষ চলমান সিস্টেমের সাথে যাচাই: ২৩ সেপ্টেম্বর ২০২৬।

English version (summary of the above)

Who we are. GTM Automation provides an AI customer-care service for online sellers in Bangladesh. We operate the Facebook Page GTM Automation (m.me/gtmautomation), Instagram @gtmautomationbd, WhatsApp +880 1886 723675, and the Telegram bot @GTM_Autobot. Privacy requests: WhatsApp 01886723675 or Messenger m.me/gtmautomation — a human replies.

  • What we collect: website-form name, email or WhatsApp number, message-volume range, submission time and referring page; chat text you send to our Page / Instagram / WhatsApp plus your channel account id, message id and timestamps; and minimal service logs (channel, conversation id, message id, whether a human was needed, time). We never ask for card numbers, bank details, PINs, OTPs or passwords.
  • How it is processed: Meta Platforms delivers your message; our AI providers (Google Gemini as the primary model, CheaperInference as the fallback) receive the message text and recent turns to draft a reply, and is configured to answer only from our business knowledge base. Complaints, refunds and payment issues are escalated to a human. We do not sell or rent your data and do not use it for advertising.
  • Website cookies: none, and nothing is stored in your browser. No third-party analytics and no advertising pixels. We do count visits with a first-party pixel served from our own domain, which records only the page path, the referring host, the viewport width and a random per-tab id in our own server log — no cookies, no cross-site tracking, no personal data.
  • Retention: the last ~10 messages per conversation, a rolling service log, and website leads kept while we evaluate or serve your business; deleted on request.
  • Your choices: request a copy, correction or deletion via the contacts above; we verify against the contact you used. You can also ask to stop talking to the bot and be handed to a human.
  • Where it is stored: on our own self-hosted n8n server (SQLite on our own machine/instance), not in a third-party CRM; access limited to the team running the service.
  • Children: the service targets businesses; we do not knowingly collect children's personal data.
  • Changes: if our handling changes (for example when WhatsApp Business goes live or hosting moves), we update this document and its date, and the bots' answers follow the updated version.

Last verified against the running system: 2026-09-23.

সেবা সংক্রান্ত সাধারণ প্রশ্নের উত্তর দেখুন FAQ পেজে।

← হোমে ফিরে যান
Messenger-এ কথা বলুন WhatsApp-এ কথা বলুন