সাধারণ জিজ্ঞাসা

দাম, সেটআপ, ভাষা, রিফান্ড আর প্রাইভেসি নিয়ে কাস্টমাররা যা যা জিজ্ঞেস করেন — সব এক পেজে। এই পেজের উত্তর আর বটের উত্তর একই নলেজ বেস থেকে আসে, তাই দুটো কখনো আলাদা কথা বলবে না।

২৪/৭ AI রিপ্লাই চালু সর্বশেষ হালনাগাদ: ২৩ সেপ্টেম্বর ২০২৬

১. সার্ভিস সম্পর্কে

GTM Automation আসলে কী করে?

আপনার ফেসবুক পেজ, WhatsApp ও Instagram-এ আসা কাস্টমারের মেসেজের ২৪/৭ AI দিয়ে অটো-রিপ্লাই — প্রাইস, অর্ডার, সাপোর্ট প্রশ্নের উত্তর, লিড ক্যাপচার, এবং জটিল বিষয়ে মানুষকে এস্কালেট করা।

কোন চ্যানেলে চলে?

AI অটো-রিপ্লাই এখন চলছে Facebook পেজের Messenger, Instagram DM, WhatsApp (+8801886723675) এবং Telegram (@GTM_Autobot) — চার চ্যানেলেই সরাসরি AI উত্তর দেয়, ২৪/৭। এখনই মেসেজ দিন: WhatsApp wa.me/8801886723675 অথবা Telegram t.me/GTM_Autobot। কোন প্যাকেজে কোন চ্যানেল থাকবে, টিম নিশ্চিত করে জানায়।

পাবলিক কমেন্টে কি উত্তর দেয়?

বর্তমানে AI সরাসরি ইনবক্স/DM-এর উত্তর দেয়; পোস্ট বা অ্যাডের পাবলিক কমেন্ট টিম হ্যান্ডেল করে। কমেন্ট অটোমেশন চাইলে টিমের সাথে কথা বলতে হবে।

রাতে কেউ না থাকলেও উত্তর আসবে?

AI ২৪/৭ — রাত ২টায় মেসেজ দিলেও সাথে সাথে উত্তর পাবেন। মানুষ-টিম সাধারণত সকাল ১০টা – রাত ১০টা এস্কালেটেড কেস দেখে।

বাংলাদেশের বাইরে থেকে ব্যবহার করা যাবে?

সার্ভিসটি মূলত বাংলা-ভাষী অনলাইন সেলারদের জন্য (বিশেষত বাংলাদেশের ফেসবুক পেজ ও ই-কমার্স)। বাইরে থেকে চাইলে টিম সম্ভাব্যতা নিশ্চিত করে জানাবে।

২. দাম ও প্যাকেজ

দাম কত?

  • Starter — ৳৫০০/মাস: দিনে ৫০টি কথোপকথন পর্যন্ত
  • Professional — ৳১,৫০০/মাস: দিনে ২০০টি পর্যন্ত
  • Enterprise — কাস্টম

একজন এক্সিকিউটিভের সাথে তুলনা করলে?

একজন কাস্টমার-কেয়ার এক্সিকিউটিভের বেতন ৳১৫,০০০–২০,০০০/মাস (সাথে ট্রেনিং, ছুটি, রিপ্লেসমেন্ট — আলাদা)। আমাদের কোনো লুকানো খরচ নেই।

ডেলিভারি চার্জ কত?

আমরা কোনো ফিজিক্যাল পণ্য বিক্রি করি না — এটি সফটওয়্যার-সার্ভিস। তাই ডেলিভারি চার্জ নেই; সাবস্ক্রিপশন চালু হলে রিমোটলি সেটআপ করে দেওয়া হয়।

ট্রায়াল বা ডেমো আছে?

নতুন ব্যবসার জন্য ডেমো/ট্রায়াল নিয়ে কথা বলা হয় — চ্যাটে “ডেমো চাই” লিখলেই টিম যোগাযোগ করবে।

৩. শুরু করা ও সেটআপ

কীভাবে শুরু করবো?

  1. ল্যান্ডিং পেজের ফর্মে নাম + ইমেইল/WhatsApp নম্বর দিন, বা Messenger/WhatsApp-এ নক করুন
  2. আপনার পেজ/নম্বর AI-এর সাথে কানেক্ট করা হয়
  3. ব্যবসার তথ্য (প্রাইস, ডেলিভারি, পলিসি, সাধারণ প্রশ্নোত্তর) দিলেই বট চালু

কত সময়ে লাইভ হবে?

সাধারণত ২৪–৪৮ ঘণ্টায় লাইভ।

আমাকে কি টেকনিক্যাল কাজ করতে হবে?

না। কোনো কোডিং বা সেটআপ আপনাকে করতে হবে না — টিম কানেক্ট করে দেয়, আপনি শুধু ব্যবসার তথ্য সহজ ভাষায় দিলে বট তা দিয়ে উত্তর দিতে শেখে।

আমার ব্যবসার নিজস্ব তথ্য বট কীভাবে জানবে?

আপনার দেওয়া তথ্য একটি নলেজ বেসে ঢোকে; বট শুধু সেই তথ্য থেকেই উত্তর দেয় — বাইরের অনুমান করে কিছু বানায় না। যে প্রশ্নের উত্তর নেই, সেটি মানুষের কাছে পাঠিয়ে দেয়।

৪. বিলিং, বাতিল ও রিফান্ড

পেমেন্ট কীভাবে করবো?

পেমেন্ট মেথড ও ইনভয়েসের তথ্য অনবোর্ডিং-এর সময় শেয়ার করা হয় — এই চ্যাটে নির্দিষ্ট প্রশ্ন রেখে দিলে মানব-টিম নিশ্চিত করে জানাবে।

সাবস্ক্রিপশন বন্ধ বা পজ করবো কীভাবে?

মাসিক সাবস্ক্রিপশন; লুকানো খরচ নেই। চ্যাটে জানান বা WhatsApp 01886723675-এ মেসেজ দিন — টিম লিখিতভাবে কনফার্ম করে পরবর্তী বিলিং বন্ধ করে দেবে।

টাকা ফেরত (রিফান্ড) চাইলে?

সব রিফান্ড অনুরোধ মানুষ দেখে সিদ্ধান্ত নেয় — চ্যাটে লিখে দিন, টিম বিলিং তথ্য দেখে অফিসিয়াল নীতি অনুযায়ী জানাবে।

মানুষের সাথে কথা বলতে চাই।

চ্যাটে “মানুষ” লিখলেই কথোপকথন মানব-টিমের কাছে যায়; টিম একই চ্যাটে উত্তর দেয়। জরুরি হলে — WhatsApp: 01886723675, Messenger: m.me/gtmautomation।

৫. ভাষা, টাইপো ও বাংলিশ

কোন ভাষায় কথা বলে?

বাংলা (ইউনিকোড), বাংলিশ (ইংরেজি হরফে বাংলা) বা ইংরেজি — কাস্টমার যেভাবে লেখেন, বট সেই ভাষাতেই উত্তর দেয়।

আমার বানান ভুল হলে বা টাইপো করলে?

বট বোঝার চেষ্টা করে — “daam koto”, “delivari carge”, “ডেলিভারি চার্জ” সবই ধরে। বাংলা সংখ্যা (৫০০) আর ইংরেজি সংখ্যা (500) দুটোই বোঝে। না বুঝলে ভুল উত্তর বানায় না, মানুষকে জানিয়ে দেয়।

৬. প্রাইভেসি ও AI

আপনি কি বট নাকি মানুষ?

এই চ্যাটে উত্তর দিচ্ছে AI অ্যাসিস্ট্যান্ট (২৪/৭)। “মানুষ” লিখলেই টিম এসে ধরবে।

আমার কোন তথ্য নেওয়া হয়?

ওয়েবসাইট ফর্মে দেওয়া নাম, ইমেইল/WhatsApp নম্বর, দৈনিক মেসেজের পরিমাণ; এবং চ্যাটে পাঠানো মেসেজের লেখা, চ্যানেল আইডি ও সময়। কার্ড/ব্যাংক তথ্য বা পিন কখনোই চাওয়া হয় না।

আমার মেসেজ কারা দেখতে পায়?

মেসেজ Meta-র প্ল্যাটফর্ম (Facebook/Instagram/WhatsApp) হয়ে আসে এবং উত্তর তৈরির জন্য আমাদের AI প্রোভাইডারের কাছে প্রসেস হয়। জটিল কেস মানব-টিম দেখে। আপনার তথ্য কারো কাছে বিক্রি করা হয় না। বিস্তারিত: প্রাইভেসি পলিসি।

ডেটা কতদিন রাখা হয় / মুছে ফেলা যায়?

প্রেক্ষাপট ঠিক রাখতে প্রতি চ্যাটের সর্বশেষ ~১০টি মেসেজ এবং সার্ভিস লগ রাখা হয়। কপি বা ডিলিটের অনুরোধ WhatsApp 01886723675 বা m.me/gtmautomation-এ জানালে যাচাই করে ব্যবস্থা নেওয়া হয়।

মেসেজ কোথায় জমা থাকে?

আমাদের নিজস্ব সেলফ-হোস্টেড সার্ভারে (থার্ড-পার্টি CRM-এ নয়), শুধু অনুমোদিত টিম অ্যাক্সেস পায়।

৭. চ্যানেল ও যোগাযোগ

কোথায় যোগাযোগ করবো?

আপনার প্রশ্ন এখানে নেই? বটকে জিজ্ঞেস করুন — উত্তর না থাকলে টিম ধরে নিয়ে আসবে। এছাড়া প্রাইভেসি পলিসি পড়ে দেখুন।

ফ্রি ডেমো নিয়ে কথা বলুন ← হোমে ফিরে যান
Messenger-এ কথা বলুন WhatsApp-এ কথা বলুন