পোশাকের পেজের ২০টা কমন প্রশ্ন — রেডি উত্তর

আজ রাত থেকেই একই উত্তর বারবার টাইপ করা কমান। ২০টা রেডি উত্তর — শুধু ____ ঘরগুলোতে আপনার দাম, চার্জ আর সময় বসিয়ে নিন। ফ্রি, কোনো ফর্ম পূরণ করতে হবে না।

ফ্রি · কপি করে বসিয়ে নিন WhatsApp Business · Messenger · Instagram সর্বশেষ হালনাগাদ: ১৪ অক্টোবর ২০২৬

কীভাবে ব্যবহার করবেন

  1. ১. কপি করুনযে উত্তরটা লাগবে তার পাশের "কপি" বোতাম চাপুন।
  2. ২. ঘর পূরণ করুনহলুদ ____ ঘরে আপনার দাম, চার্জ, সাইজ আর সময় বসান। "আপু" বদলে "ভাইয়া" বা "আপনি" লিখতে পারেন।
  3. ৩. সেভ করে রাখুনWhatsApp Business: Settings → Business tools → Quick replies-এ শর্টকাট দিন (যেমন /দাম)। Messenger ও Instagram: Meta Business Suite-এর Inbox-এ Saved replies।

২০টা প্রশ্ন ও রেডি উত্তর

১.দাম কত?

আপু, এই ড্রেসটার দাম ৳____। সাইজ ____ আছে। ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ ৳____, ঢাকার বাইরে ৳____। অর্ডার করতে নাম, মোবাইল নম্বর আর পুরো ঠিকানা দিন 😊

২.এটা স্টকে আছে?

জি আপু, এই মুহূর্তে ____ কালারে ____ সাইজ স্টকে আছে। নিতে চাইলে নাম, মোবাইল নম্বর আর পুরো ঠিকানা দিন, অর্ডারটা রেখে দিচ্ছি।

৩.কী কী কালার আছে?

এই ডিজাইনে এখন ____টা কালার আছে: ____, ____, ____। কোন কালারটা পছন্দ জানালে সাইজ আর দাম বলে দিচ্ছি।

৪.কী কী সাইজ আছে?

সাইজ আছে ____ (যেমন M, L, XL)। বডি মাপ: M = ____ ইঞ্চি, L = ____ ইঞ্চি, XL = ____ ইঞ্চি। আপনার বডি মাপ বললে ঠিক সাইজটা বলে দিতে পারব।

৫.লেংথ কত?

জামার লেংথ ____ ইঞ্চি, ওড়না ____ গজ, সালোয়ার/প্যান্ট ____ ইঞ্চি। আনস্টিচ পিসে কাপড় ____ গজ।

৬.কাপড় কী?

এটা ____ কাপড়ের (যেমন কটন / জর্জেট / লিলেন)। কাপড়ের কাছ থেকে তোলা ছবি বা ভিডিও চাইলে পাঠিয়ে দিচ্ছি।

৭.ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ কত?

ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ ৳____, সাধারণত ____ দিনের মধ্যে পৌঁছে যায়।

৮.ঢাকার বাইরে চার্জ কত?

ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ৳____, সাধারণত ____ দিনের মধ্যে পৌঁছে যায়। কুরিয়ার: ____।

৯.কতদিনে পাব?

অর্ডার কনফার্ম হলে ঢাকার ভেতরে ____ দিনে আর ঢাকার বাইরে ____ দিনে পেয়ে যাবেন। শুক্রবার বা সরকারি ছুটিতে একদিন বেশি লাগতে পারে।

১০.ক্যাশ অন ডেলিভারি আছে?

জি আপু, ক্যাশ অন ডেলিভারি আছে। ঢাকার বাইরে অর্ডারে ডেলিভারি চার্জ ৳____ অগ্রিম দিতে হয় (বিকাশ/নগদ)। বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন।

১১.অগ্রিম দিতে হবে? কত?

ঢাকার ভেতরে অগ্রিম ____ (লাগে না / ৳____)। ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ ৳____ অগ্রিম। টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডি এখানে দিলেই অর্ডার কনফার্ম।

১২.বিকাশ/নগদ নম্বর কত?

বিকাশ (____): ০১____, নগদ: ০১____। ‘Send Money’ করে রেফারেন্সে আপনার নাম লিখুন, তারপর ট্রানজেকশন আইডি এখানে পাঠান। আমরা কখনো পিন বা OTP চাই না।

১৩.হাতে দেখে নেওয়া যাবে?

জি, ডেলিভারিম্যানের সামনে প্রোডাক্ট দেখে নিতে পারবেন। পছন্দ না হলে শুধু ডেলিভারি চার্জ ৳____ দিয়ে ফেরত দিতে পারবেন।

১৪.রিটার্ন বা এক্সচেঞ্জ করা যায়?

সাইজ না মিললে ____ দিনের মধ্যে এক্সচেঞ্জ করা যাবে, এক্সচেঞ্জের ডেলিভারি চার্জ ৳____ দেবেন। ব্যবহার করা বা ধোয়া প্রোডাক্ট ফেরত নেওয়া যায় না।

১৫.আসল ছবি আছে? ছবির সাথে মিলবে?

পেজের ছবিগুলো ____ (যেমন: আমাদের নিজেদের তোলা)। আলোর কারণে রং সামান্য আলাদা লাগতে পারে। চাইলে এখনই প্রোডাক্টের একটা ভিডিও পাঠিয়ে দিচ্ছি।

১৬.২টা নিলে ছাড় আছে?

২টা বা তার বেশি নিলে ____ (যেমন: ডেলিভারি চার্জ ফ্রি / প্রতিটায় ৳____ কম)। ছাড় না থাকলে লিখুন: আমাদের দাম ফিক্সড, তবে একসাথে নিলে ডেলিভারি চার্জ একবারই লাগবে।

১৭.দোকান/শোরুম কোথায়?

আমাদের ____ (শুধু অনলাইন শপ / দোকান: ঠিকানা ____)। খোলা থাকে ____ থেকে ____ পর্যন্ত।

১৮.অর্ডার করব কীভাবে?

অর্ডার করতে এই চ্যাটে লিখুন: ১) প্রোডাক্টের নাম বা ছবি, ২) সাইজ আর কালার, ৩) আপনার নাম, ৪) মোবাইল নম্বর, ৫) পুরো ঠিকানা। আমরা কনফার্ম করে জানিয়ে দেব।

১৯.ঈদের/সেলের আগে পাব?

____ তারিখের মধ্যে অর্ডার কনফার্ম করলে ঢাকার ভেতরে ____ আর ঢাকার বাইরে ____ তারিখের মধ্যে পৌঁছানোর চেষ্টা করি। সেলের সময় কুরিয়ারে চাপ থাকে, তাই একটু আগে অর্ডার দেওয়াই ভালো।

২০.ধোয়ার পর রং যাবে? যত্ন কীভাবে?

প্রথমবার ঠান্ডা পানিতে আলাদা করে হাতে ধোবেন, ছায়ায় শুকাবেন। ____ কাপড়ে সাধারণত ____। কড়া ডিটারজেন্ট আর ব্লিচ এড়িয়ে চলুন।

এগুলো নমুনা উত্তর। আপনার পেজের আসল দাম, চার্জ আর নিয়ম না বসিয়ে কাস্টমারকে পাঠাবেন না।

রাত ২টায় এই উত্তরগুলো কে পাঠাবে?

Quick Reply চাপতেও একজন মানুষ লাগে। আমাদের বাংলা সেলস অ্যাসিস্ট্যান্ট আপনার এই উত্তরগুলোই নিজে নিজে পাঠায় — রাতেও, Messenger, Instagram, WhatsApp আর পোস্টের কমেন্টে। অর্ডারের নাম, মোবাইল আর ঠিকানা নিয়ে সাথে সাথে আপনাকে Telegram-এ জানায়। লিস্টে না থাকলে বানিয়ে বলে না, আপনাকে ডাকে।

পূরণ করা উত্তরগুলো WhatsApp-এ পাঠান — এগুলো দিয়েই আপনার পেজের বট বানিয়ে দেব। মাসে ৳৫০০, সেটআপ ফি নেই। বট চালু না হওয়া পর্যন্ত ১ টাকাও না; চালুর দিন থেকে ৭ দিন ফ্রি, কার্ড লাগে না, অটো-বিল নেই।

সত্যি কথা: Messenger আর Instagram-এ সবার পেজে চালুর জন্য Facebook-এর অফিসিয়াল রিভিউ চলছে, সেই তারিখ আমাদের হাতে না — ততদিনে আপনার বট তৈরি আর টেস্ট করে রাখি।

মূল্য তালিকা দেখুন → ← হোমে ফিরে যান